সুপ্রিয় চাকরির প্রত্যাশী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে ।গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ প্রাথমিক অধিদপ্তর কর্তৃক এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মৌখিক পরীক্ষার ভিত্তিতে সর্বমোট ১৪,৩৮৪ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২০২৫-এ চূড়ান্ত সুপারিশ করা হয়েছে ।
২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে জেলার সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য সনদ/প্রত্যায়ন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে।
২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং থেকে ১লা মার্চ ২০২৬ইং তারিখের মধ্যে সকল মূল সনদ ও স্বাস্থ্য সনদ/প্রত্যায়নসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বশরীরে হাজির হতে হবে ।
Latest Notices